Showing posts with label 1GB Ram. Show all posts
Showing posts with label 1GB Ram. Show all posts

Monday, April 6, 2020

Walton Primo NH5: জানি না, এটা মানুষ কেন কিনবে?

Walton Primo NH5: জানি না, এটা মানুষ কেন কিনবে?

Walton Primo NH5 ওয়ালটনের একটি আপকামিং ফোন। কবে নাগাদ রিলিজ হবে জানা নেই। S7 Pro সহ চারটি ফোন তাদের আপকামিং থাকলেও কোনটিই মার্কেটে আনার নামই নেই। আর বর্তমান করোনা পরিস্থিতিতে অনুমান করা যায় যে, খুব দ্রুত ফোনগুলো বাজারে আসছে না।
যাই হোক, এই ফোনটার দামসহ বিভিন্ন তথ্য তারা ইতোমধ্যেই তাদের ওয়েবসাইটে দিয়েছে। দাম প্রকাশের আগে আমার ধারণা ছিলো এটি ৪০০০-৫০০০ টাকার মধ্যে দাম রাখা হবে। কিন্তু তারা দাম দিয়েছে ৬,৫৯৯ টাকা! আমি সত্যিই জানি না, এই দাম দিয়ে কেন মানুষ এটা কিনতে যাবে, কেন?

নিতান্তই গরিব একটি ফোন। মাত্র ১ জিবি DDR3 র‍্যাম, ১৬ জিবি স্টোরেজ। 5.7″ HD+ ডিসপ্লে। কোন নচ ডিসপ্লে এটা না। চিপসেট সংক্রান্ত তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে ১ জিবি র‌্যামের সাথে যত ভালো চিপসেটই দিক, লাভ কী?
ব্যাকসাইডে দুটো ক্যামেরা থাকছে ঠিকই, তবে সেটার একটা 5MP, আরেকটি VGA ক্যামেরা। তো, দুটো ক্যামেরার সুবিধা কতটা পাবেন, সেটা বুঝে নিন। অন্যদিকে সামনে থাকছে একটি 5MP ক্যামেরা। ব্যাটারিও মাত্র 2500 mAh।
ভালো দিকের মধ্যে এখানে 4G সুবিধা থাকছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। বাট, ওভারঅল, এই দামে এটা কেনার কোন কারণ খুঁজে পাইনি। আর কয়েকশো টাকা বাড়ালেই পাওয়া যাবে Itel Vision 1। অথবা ১১০০ টাকা কমে Symphony i30 4G বাদে এর চেয়ে ভালো অফার করছে। তাই, এই দামে ফোনটি একদমই সাজেস্টেড না।
তবে যেহেতু এখনো রিলিজ হয়নি, এটা চূড়ান্ত দাম কিনা জানি না। যদি ৫,০০০ টাকার মধ্যে ফোনটি আনা হয়, তাহলে বলবো ঠিক আছে।
তথ্য ও ছবি সোর্স এবং বিস্তারিত: অফসিয়াল ওয়েবপেজ
Symphony i30: বাজেটের মধ্যে বড় ডিসপ্লে

Symphony i30: বাজেটের মধ্যে বড় ডিসপ্লে

যারা বড় ডিসপ্লের ফোন খুঁজছেন, কিন্তু বাজেট কম, তাদের জন্য ভালো অপশন হতে পারে Symphony i30। কারণ মাত্র ৫,৪৯৯ টাকা নির্ধারিত মূল্যের এই স্মার্টফোনটিতে রয়েছে 5.99" এর বিশাল একটি ডিসপ্লে। ডিসপ্লে রেজ্যুলেশন HD+, যা এই বাজেটে প্রশংসনীয়। ডিজাইনের দিক দিয়েও ফোনটি বেশ সুন্দর। সিম্ফনির বেশিরভাগ ফোনের ডিজাইন অনেকটাই কাছাকাছি, তবে এটা কিছুটা ভিন্ন ধরণের।ফোনটির আরেকটি বিশেষত্ব হলো, এই বাজেটে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ক্যামেরা একই বরাবর হওয়ায় কখনো ভুলে ক্যামেরাতে আঙুল চলে যাওয়ার আশঙ্কা থাকছে, তবে দেখতে আমার কাছে বেশ সুন্দর মনে হয়েছে।

ফোনটিতে OTG সুবিধা পাওয়া যাবে, যা অনেক সময়ই এই দামের ফোনে পাওয়া যায় না। আর থাকছে দাম বিবেচনায় বিশাল একটা ব্যাটারী, 3700 mAh। ব্যাটারী বেশি অথবা দাম কম বলে থিকনেস যে খুব বেশি তা কিন্তু নয়, 9.16mm। ওজন কিছুটা বেশি, 190 গ্রাম। তাছাড়া, ইন্টার্নাল স্টোরেজ থাকছে ১৬ গিগাবাইট, এক্সপেন্ড করা যাবে আরো ৩২ গিগাবাইট পর্যন্ত।

ক্যামেরা সেকশনে থাকছে পেছনে ও সামনে যথাক্রমে 8MP ও 5MP এর ক্যামেরা। ফ্ল্যাশ থাকছে দুদিকেই।
এর বাইরে আর সব এই দামে যেমনটা আশা করা যায়, তার বেশি কিছু না। 4G সুবিধা এই ফোনে থাকছে না, 3G থাকছে। 1GB র‌্যাম রয়েছে এই ফোনে। আর 1.3GHz Quad Core প্রসেসর।
যদি র‌্যাম ও প্রসেসর আপনাকে হতাশ করে, তাহলে আমি বলব, এই ফোনটি সম্ভবত আপনার জন্য বানানো হয়নি। স্বাভাবিকভাবেই, ৫,৪৯৯ টাকার একটি ফোনে সবকিছু একসাথে পাওয়া যাবে না। এই ফোন তাদের জন্য বিশেষভাবে উপযুক্ত যারা বড় ডিসপ্লে ও ভালো ব্যাটারী চাচ্ছেন অল্প দামে।
পারফর্মেন্স আরেকটু ভালো পাওয়া যেতে পারে Walton Primo G9 ফোনটিতে। এখানে 2GB DDR4 র‌্যাম এবং Unisoc SC9863a চিপসেট থাকছে। তবে সেক্ষেত্রে দাম কিছুটা বাড়ানোর পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এরকম বড় ডিসপ্লে সহ অনেককিছু হারাতে হবে। ওই যে বললাম, এরকম দামে সবকিছু একসাথে আসলে পাওয়ার কথা না।

আমি যদি সামারাইজ করি, বড় ডিসপ্লে, ব্যাটারী, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনটির ভালো দিক। অন্যসবদিকও দাম অনুযায়ী ঠিকঠাক বলবো। তো, যদি 4G এবং আরো ভালো পারফরমেন্স প্রয়োজন না থাকে, এই ফোনটি এই দামে বেশ ভালোই মনে হয়েছে।
তিনটি কালারে রয়েছে এই স্মার্টফোনটি। Dark sea green, Magic night blue এবং Showily gold। নামগুলো যেমন সুন্দর, রংগুলোও বেশ ভালো লেগেছে আমার কাছে।
তথ্য ও ছবি সোর্স এবং বিস্তারিত: অফিসিয়াল ওয়েবপেজ